মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভা: বিএনপি জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই

৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভা: বিএনপি জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই

ঢাকা প্রেস
হোসেন বাবলা,বিশেষ প্রতিনিধি:-


 

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত যাচাইয়ে তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য মোঃ ইসরাফিল খসরু।

 

৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভা: বিএনপি জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই


 

২ঘন্টার এই মতবিনিময় সভায় এলাকার সর্বস্তরের মানুষ বিভিন্ন প্রশ্ন, মতামত, পরামর্শ, আলোচনা এবং করণীয়-বাস্তবায়ন এর উপর অংশগ্রহণ মূলক উত্তর দেওয়ার চেষ্টা করেন এই তরুণ রাজনৈতিক ইসরাফিল।

 

৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভা: বিএনপি জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই — ছবি ২



৩৯ নং ওয়ার্ডের রেইনবো কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির সদস্য ও  সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল।

 

৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভা: বিএনপি জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই — ছবি ৩



মতবিনিময় সভায় আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সদস্য মোঃ নুরুজ্জামান, মাহাবুব এলাহী, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন, আইয়ুব খান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী, সহ-সভাপতি মোঃ শাহজাহান, মোঃ আলী,ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান,মোঃ আলমগীর, নূর উদ্দিন মুন্না, মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ শরীফ , যুবদলের মোঃ রিয়াদ, মোঃ সোহেল, স্বেচ্ছাসেবক দলের ইউসুফ সুমন,ছাত্রদলের আকিব জাভেদ, কৃষক দলের সাহেদ আলী ও মোঃ রনি প্রমুখ ।

 

৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভা: বিএনপি জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই — ছবি ৪



এছাড়া তাঁতীদল,শ্রমিক দল মহিলা দল,জাসাস নেতৃবৃন্দ সহ পেশাজীবী সংগঠন, সামাজিক সংগঠন,রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমজীবী মানুষ, ধর্মীয়নেতা, শিক্ষক প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি , চিকিৎসক প্রতিনিধি, প্রকৌশলী সর্বস্তরের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। প্রধান আলোচক ইসরাফিল খসরু বলেন, দীর্ঘ বছর যাবত একটি ভঙ্গুর সংবিধান নিয়ে ফ্যাসিস্ট সরকার বিনাভোটে ক্ষমতায় থেকে জণগন কে কঠিন ছাপের মধ্যে রেখে লুটপাট করেছে ঐ আওয়ামী সরকারের দোসররা।


যা থেকে উত্তরণের জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে বৈঠক করে জনগণকে সত্যিকার অর্থে জনবান্ধব ও জাতির কল্যাণে কাজ করতেই এই রুপরেখা দিয়েছি, আপনাদের সঠিক ও স্বচ্ছ মতামত পরামর্শ ও সহযোগিতা নিয়ে আগামীতে রাজনৈতিক ও রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করেছি আমরা।


এর আগে ইসরাফিল উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উত্থাপিত প্রশ্নের জবাব দেন।