বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

একসঙ্গে মদপানের পর তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

একসঙ্গে মদপানের পর তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক

 

বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী।
 

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মহানগরীর ফুলবাড়ি দক্ষিণ হাজীপাড়ার মো. কাওসার (১৯), ফুলবাড়ি দক্ষিণপাড়ার বাঁধন পাইকার (১৯) এবং উত্তর কাটনারপাড়া এলাকার মো. রকি (১৯)।
 

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার ওই তরুণীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ছিল। রোববার রাত ৮টার দিকে তিনি শহরের পুলিশ প্লাজার সপ্তম তলায় একটি দোকানে যান। সেখানে আগে থেকেই কয়েকজন যুবক অবস্থান করছিলেন। পরে তারা একসঙ্গে মদপানের সিদ্ধান্ত নেন এবং একটি হোটেল থেকে মদ সংগ্রহ করেন।
 

রাত সাড়ে ১০টার দিকে তারা ফুলবাড়ি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশানঘাট এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে যান। সেখানে আরও একজন তাদের সঙ্গে যোগ দেন।
 

অভিযোগে বলা হয়, মদপানের একপর্যায়ে অভিযুক্তরা পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে একজন অভিযুক্ত তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় শিববাটির বিগবাজার এলাকায় পৌঁছালে তরুণী চিৎকার করে পথচারীদের সহায়তা চান। এ সময় অভিযুক্ত পালিয়ে যান।
 

খবর পেয়ে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ভুক্তভোগীর করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।