রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:১১:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

ঢাকা প্রেস নিউজ


বঙ্গভবনে আজ মঙ্গলবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

 

জাতীয় সংগীতের সুরে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রথমে কোটা আন্দোলনে শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ফারুক-ই-আজম উপদেষ্টা হিসেবে এবং গোপনীয়তা রক্ষার শপথ গ্রহণ করেন।
 

উল্লেখ্য, গত ৫ আগস্ট জনতার গণআন্দোলনের জেরে শেখ হাসিনা সরকার পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। গত ৮ আগস্ট ১৪ জন উপদেষ্টা শপথ নেওয়ার পর রোববার ১১ আগস্ট আরও দুই জন শপথ নেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত ফারুক-ই-আজম রোববার দেশে ফিরে আজ শপথ গ্রহণ করেন।
 

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন।