বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫২:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ,স্ত্রী আটক, স্বামী পলাতক

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ,স্ত্রী আটক, স্বামী পলাতক

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ এর উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান স্যারএর নেতৃত্বে একটি বিশেষ টীম অদ্য ২৬.০৪.২০২৫ খ্রি. ০৮.০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌরসভার পুরাতন বাজার স্বর্ণকার পট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১১(এগার) কেজি গাঁজাসহ একাধিক মামলার আসামী মোঃ রবিউল ইসলাম এর স্ত্রী মোসাঃ রিমা (২৭) কে হাতেনাতে আটক করা হয়। অপর এক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ঝিলিম বাজার দরগাপাড়ার মৃত আনু মিয়ার ছেলে মোঃ রুবেল হোসেন(২৬) কে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজাসহ আটক করা হয়। 

আসামীদের বিরুদ্ধে পরিদর্শক জনাব মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এবং উপপরিদর্শক জনাব খোন্দকার সুজাত আলী বাদী হয়ে পৃথক দুটি মামলা করা হয়েছে।