শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৬:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

নোয়াখালীতে অস্ত্রশস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীতে অস্ত্রশস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ঢাকা প্রেস
নোয়াখালী প্রতিনিধি:-


নোয়াখালীর সোনাইমুড়ীতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ এক যুবক গ্রেপ্তারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারকৃত মো. শিপন (২৫) নামের ওই যুবকের কাছ থেকে ২টি পিস্তল, ২টি এলজি, ১টি পাইপগানসহ বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল, ছুরি এবং অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

 

শনিবার রাতে উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামে অভিযান চালিয়ে র‌্যাব শিপনকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিপন ও তার সঙ্গীরা এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তারা এইসব অস্ত্রশস্ত্র মজুদ করে রেখেছিল।
 

র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।