সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৯:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইলিশের মৌসুমে তৈরি করতে পারেন কাশ্মীরি ইলিশ

ইলিশের মৌসুমে তৈরি করতে পারেন কাশ্মীরি ইলিশ

বর্ষা মানেই ইলিশের মৌসুম। আর ভোজনরসিকদের রান্নাঘর থেকে আসে ইলিশের ম ম গন্ধ। ভাজা থেকে ভাপা, পাতুরি, ঝোলসহ ইলিশের পদ খাবারের তালিকায় থাকে। প্রতিবার একই রেসিপি খেয়ে একঘেয়েমি চলে আসতে পারে। তাই এবার জেনে নিন ইলিশের একটু অন্য রকম রেসিপি কাশ্মীরি ইলিশ। চলুন, জেনে নেওয়া যাক রেসিপি—


কাশ্মীরি ইলিশ

 

উপকরণ
৪ টি ইলিশ মাছের টুকরা, ১ চামচ পোস্ত বাটা, ১ বড় চামচ কাশ্মীরি মরিচ বাটা, লবণ-চিনি পরিমাণমতো, জিরা গুঁড়া, হলুদ, সরিষার তেল


প্রণালী
একটি বড় কড়াইয়ে তেল গরম করুন। তারপর তেলের মধ্যে নুন, হলুদ মাখানো ইলিশের টুকরা ভালো করে ভেজে নিন। ভাজা শেষ হলে মাছ তুলে নিয়ে সেই কড়াইয়েই কাশ্মীরি মরিচ বাটা, জিরা গুঁড়া দিয়ে ভালো নেড়ে নিন। কিছুক্ষণ কষতে দিন। কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে পরিমাণ মতো লবণ ও চিনি মিশিয়ে মাছটা ভালো করে ফুটতে দিন। মিনিট সাতেক পর নামিয়ে নিন। চাইলে কাঁচা মরিচও দিতে পারেন। গরম গরম ভাতে দারুণ লাগবে এই ইলিশের রেসিপি।