মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৮:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজধানীর মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২ যাত্রী

রাজধানীর মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২ যাত্রী

রাজধানীর মহাখালী আমতলী কাঁচাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে হেলপার রফিকুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

 

আজ শনিবার (৬ জুন) সকাল ৬টার সময় বনানী থানাধীন মহাখালী আমতলী থেকে ১০০ গজ দূরে এ ঘটনাটি ঘটে।

 

নিহত মো. রফিকুল ইসলাম (৩৫) ভাটি বাংলা পরিবহনের বাসের হেলপার ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. রনির (২৫) ও মো. ফিরোজ (৪০) নামের দুই যাত্রী।

 

তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মী মোস্তফা কামাল বলেন, সকাল ৬টার দিকে নেত্রকোণা থেকে ছেড়ে আসা ‘ভাটি বাংলা’ পরিবহনের একটি বাস মহাখালী কাঁচাবাজার এলাকায় পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার রফিকুল ইসলাম নিহত হন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচ থেকে হতাহতদের উদ্ধার করেন। এরপর আহত দুই যাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

 

 

পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত রফিকুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুইজনের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।