বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪০:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

রাঙামাটিতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে ৫ জন নিহত

রাঙামাটিতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে ৫ জন নিহত

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি:-

 

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মনারটেক আম বাগান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি অটোরিকশা বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান এবং একজন গুরুতর আহত হন।
 

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন– রাউজানের কাজীপাড়ার সোয়ার আলীর ছেলে আবু তোবাব (৫০), তালুকদারপাড়ার আব্দুর রহিমের মেয়ে নুরুনাহার (৪০) এবং হাটহাজারীর মিরহাট এলাকার মাহাবুবুর রহমান বাচ্ছু (৫৫)।
 

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত হতাহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান।
 

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।