মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কদমতলীতে বিস্ফোরণে শিশুর হাতের কব্জি বিচ্ছিন্ন

কদমতলীতে বিস্ফোরণে শিশুর হাতের কব্জি বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদকঃ
 

রাজধানীর কদমতলী থানার স্মৃতিধারা ৪ নম্বর রোডে মোবারক হোসেনের বাড়িতে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নুরুল ইসলাম (৮) নামে এক শিশুর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।
 

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে স্মৃতিধারা এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
 

স্থানীয় বাসিন্দারা জানান, বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং দেখেন, শিশুটির হাত গুরুতর আহত হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে।
 

এ বিষয়ে কদমতলী থানার ওসি (তদন্ত) বলেন, "এখনো আমাদের কাছে এমন কোনো তথ্য আসেনি। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।"