শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৬:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

উখিয়ার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

উখিয়ার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,কক্সবাজার প্রতিনিধি:-


কক্সবাজার সমুদ্র সৈকতের উখিয়া সোনার পাড়া পয়েন্টে ভেসে এসেছে একটি মৃত 'স্পিনার ডলফিন'।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢেউয়ের সাথে তীরে ভেসে আসা এ মৃত ডলফিনটির দৈর্ঘ্য ৮ ফিট, লেজের দৈর্ঘ্য ১.৫ ফিট, ডর্সাল ফিনের দৈর্ঘ্য ৮ ইঞ্চি, পিক্টোরাল ফিনের দৈর্ঘ্য ১০.৫ ইঞ্চি, ঠোটের দৈর্ঘ্য ৫ ইঞ্চি, মুখের দৈর্ঘ্য ১০ ইঞ্চি, ঠোটের শেষ মাথা থেকে চোখের দূরত্ব ১১.৫ ইঞ্চি, দুই চোখের ব্যবধান ১১.৫ ইঞ্চি, মাঝের বেড় ২.৮ ফিট, ওজন ৯৫ কেজি।

কক্সবাজারের রেজুখাল সংলগ্ন এলাকায় স্থাপিত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো: তরিকুল ইসলাম বলেন, 'মৃত ডলফিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দাতগুলো সব ভোতা অবস্থায় আছে। পেটে কোনো রকম খাবার পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বয়স্কজনিত কারনে গেছে। দীর্ঘ দিন শিকার করতে না পেরে খাবারের অভাবে ধীরে ধীরে অসুস্থ হয়ে মৃত্যু হতে পারে। শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে ২০ থেকে ২৪ ঘন্টা আগে মারা যেয়ে থাকতে পারে। তবে ডলফিনটি শরীরের পঁচনের চিহ্ন দেখা যায়নি।

তিনি আরও জানান, ডলফিনটি স্ত্রী প্রজাতির। ময়নাতদন্ত শেষে মৃত ডলফিনটি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে।