সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩২:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কামরাঙ্গীরচরে ব্লক রেইড অভিযানে গ্রেপ্তার ১৬

কামরাঙ্গীরচরে ব্লক রেইড অভিযানে গ্রেপ্তার ১৬

রাজধানীর কামরাঙ্গীরচরে বিশেষ ‘ব্লক রেইড’ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই অভিযানটি অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে পরিচালিত হয়। অভিযানে মাদক চোরাকারবারি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামিদের আটক করা হয়।
 

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— মো. জুম্মান, মো. আরিফ, আবু বক্কর, রবিন, আলমগীর হোসেন, আকতার হোসেন, আল আমিন, মো. তুহিন, লাভলু, মো. ইসমাইল, মো. শরীফ, উৎপল চন্দ্র দাস, সাকির, ইসমাইল, সোহেল ও সজল।
 

বৃহস্পতিবার বিকেলে কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম জানান, অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে উপস্থাপন করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।