বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৭:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

আজ থেকে শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা

আজ থেকে শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ থেকে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ ফ্লাইট শুরু হচ্ছে। এ বছর মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালন করবেন।
 

প্রথম দিনে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। আজ সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকার আশকোনায় হজ ক্যাম্পে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
 

এবার সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।
 

প্রথম ফ্লাইটটি আজ রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।
 

হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে ১১২ জন গাইড এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহায়তায় নিয়োজিত থাকবেন।