সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রোদে পোড়া ত্বকের যত্ন যেভাবে নিবেন

রোদে পোড়া ত্বকের যত্ন যেভাবে নিবেন

পা, হাত, পিঠ এসবের যত্ন নেওয়ার ব্যাপারে বেশিরভাগ মানুষই খুব উদাসীন। রোদের তাপে কিন্তু শরীরের এই অংশগুলিও সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেখা যায় পিঠ পুড়ে এমন বাজে অবস্থা যে এর কারণে বড় পিঠ কাটা জামা এবং ব্লাউজ পড়তে পারেন না অনেকে। তবে এর থেকে সমাধানের কিছু সাধারণ টিপস দিয়েছেন বিউটি কনসালটেন্ট পন্নি খান। 

 

একটি পাত্রে দুটি লেবুর রস এর সঙ্গে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশান। এই মিশ্রণটি দিয়ে পিঠের দিকটায় এক বা দুই মিনিট ম্যাসাজ করুন এবং তারপর লুফার সাহায্যে স্ক্রাবিং করুন। এবার হালকা গরম জল দিয়ে পিঠ ধুয়ে ফেলুন। একটি পাত্রে এক টেবিল চামচ বেসন নিয়ে একটি লেবুর রস মেশান। এবার এতে দুই চামচ দই ও এক চামচ গোলাপ জল মেশান। মিশ্রণটি পিঠে লাগিয়ে স্ক্রাব করুন। ৫ মিনিট রেখে দিন। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

 

বাজারে মসুর ডালের গুঁড়ো পাওয়া যায় , কিন্তু না পাওয়া গেলেও ডাল পিষে ঘরেই তৈরি করে নিতে পারেন।একটি পাত্রে তিন টেবিল চামচ মসুর ডালের গুঁড়ো নিন। এতে দুই টেবিল চামচ লেবুর রস মেশান। একটি ছোট চামচ ঘি এবং দই যোগ করুন। সবকিছু ভালোভাবে মেশানোর পর পিঠে লাগান এবং একটু স্ক্রাব করুন।ডালের প্যাকটি পিঠে রেখে দিন যতক্ষণ না এটি পুরোপুরি শুকিয়ে যায়। এবার একটা ভেজা তোয়ালে দিয়ে পিঠ মুছে নিন।

 

একটি পাত্রে তিন চামচ চালের আটা নিন। এতে দুই চামচ সাধারণ দই মেশান। এবার এতে একটি লেবুর রস মিশিয়ে নিন। এরপর পিঠে ভালভাবে চালের প্যাকটি লাগান। এবং ১০ মিনিটের জন্য রেখে দিন। ধোয়ার সময়,ভেজা হাতে পিঠ স্ক্রাব করতে থাকুন এবং তারপর পরিষ্কার জল দিয়ে পুরো পিঠ ধুয়ে ফেলুন।