শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

টিসিবির মাল বিতরণে অনিয়ম ঘটনায় ডিসির কাছে অভিযোগ এলাকাবাসীর 

টিসিবির মাল বিতরণে অনিয়ম ঘটনায় ডিসির কাছে অভিযোগ এলাকাবাসীর 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার  হলোখানা ইউনিয়নে  টিসিবির  মালামাল বিতরণে দুর্নীতির ঘটনায় ইউনিয়নের চর সারডোব মৌজার  নিম্নবিত্ত পরিবারের লোকজন কুড়িগ্রাম  ডিসির কাছে লিখিত  অভিযোগ করেছেন।
 

অভিযোগ সূত্রে জানা যায় , কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সারডোব মৌজার নিম্নবিত্ত পরিবারের লোকজন অনেক কষ্টে সারডোব চড়ে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করে আসছে। দুস্থ অসহায় পরিবার গুলির অনেককে  টিসিবির স্মার্ট ক্যামিলি কার্ড সরকারি ভাবে দেয়া হয়েছে । 
 

অথচ টিসিবির স্মার্ট ক্যামিলি কার্ডধারী পরিবারগুলোকে না জানিয়ে চেয়ারম্যান, মেম্বার ও ডিলার ব্যাক্তিগত ব্যবসায়ী স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গত ১৩/০৩/২০১৫ ইং তারিখে  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ০৪ নং ওয়ার্ডের সারডোব মৌজার টিসিবির  মালামাল বিতরণ করেন। 
 

পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি জানতে পেয়ে পরিষদে এসে চেয়ারম্যান ও মেম্বারকে জিজ্ঞাসা করলে তখন ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বলেন যে, গত ১৩/০৩/২০১৫ ইং বৃহস্পতিবার দিন মালামাল বিতরণ হয়েছে। তিনি সঠিক কোন ধরনের উত্তর দিতে পারেন নাই।
 

এলাকাবাসীর অভিযোগ, মূলত চেয়ারম্যান, মেম্বার ও ডিলার ব্যবসায়ী স্বার্থের জন্য টিসিবির  পন্যগুলো বিক্রি করেছেন। চেয়ারম্যান, মেম্বার ও ডিলারের কারসাজির কারণে  এলাকাবাসী  টিসিবির  মালামাল পায় নাই। 
 

এলাকাবাসীর আরো অভিযোগ টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিরতণের সময় সকলের নিকট থেকে চেয়ারম্যান ১০০ টাকা করে নিয়েছেন যা অনিয়ম ও দূর্নীতির সামীল। তারা এখনো ফ্যাসিবাদি কার্যক্রম, জুলুম, হয়রানী, অনিয়ম ও দূর্নীতি করে যাচ্ছে।  এলাকাবাসী এই অনিয়ম, দূর্ণীতি ও ফ্যাসিবাদি কার্যক্রমের সঠিক তদন্ত করে নীরিহ মানুষের প্রাপ্য হক প্রদানের ও দোষিদের দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট লিখিতভাবে অভিযোগ করেছেন । 
 

অভিযোগকারীরা হলেন, হলোখানা ইউনিয়নের সারডোব মৌজার ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা যথাক্রমে দেলওয়ার হোসেন, নওশাদ আলী, আফজাল হোসেন, ইলিয়াছ আলী,  নুর ইসলাম, ওলিয়ার রহমান, এমদাদুল হক, রফিকুল ইসলাম, মোছাঃ মর্জিনা বেগম, অকিল মামুদ, শাহ আলম, নুর মোহাম্মদ আলী, সফিনুর রহমান, আমজাদ হোসেন ও এনামুল হক।