রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৫:১০:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বন্যার্তদের জন্য ১০ লাখ টাকা দান করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বন্যার্তদের জন্য ১০ লাখ টাকা দান করেছে।

ঢাকা প্রেস নিউজ


গত রোববার (২৫ আগস্ট), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে এই অর্থের চেক হস্তান্তর করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন নিজে এই চেকটি সমন্বয়ক সারজিস আলমের কাছে তুলে দেন।

 

অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মহাপরিচালক তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
 

সমন্বয়ক সারজিস আলম ফায়ার সার্ভিসের এই উদারতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুর্যোগের সময় ফায়ারফাইটাররা সবসময় মানুষের পাশে থাকেন। তিনি ফায়ার সার্ভিসের এই মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
 

উল্লেখ্য, ফায়ার সার্ভিস এর আগেও ফেনী ও নোয়াখালীতে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ত্রাণ সামগ্রী প্রেরণে সহযোগিতা করেছিল।
 

এই অনুষ্ঠানে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়করা উপস্থিত ছিলেন।