সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৭:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুমিরায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত, ইউপি চেয়ারম্যান ও ৮ সদস্য প্রার্থীর নাম ঘোষণা

কুমিরায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত, ইউপি চেয়ারম্যান ও ৮ সদস্য প্রার্থীর নাম ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে একজন এবং বিভিন্ন ওয়ার্ডে আটজন সদস্য (মেম্বার) প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
 

শনিবার (১ আগস্ট) ছোট কুমিরাস্থ আনন্দ কমিউনিটি সেন্টারের মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল— “দাওয়াত ও তাবলীগের কাজে ঐক্যবদ্ধ হই, ঈমান-আমান এবং নৈতিক সমাজ গড়ি।”
 

কুমিরা ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা ইদ্রিস হাক্কানির সভাপতিত্বে এবং সেক্রেটারি এম. ইলিয়াছের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ আলাউদ্দিন সিকদার। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সাবেক পৌর কমিশনার মোহাম্মদ তাহের, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, সহকারী সেক্রেটারি ও সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট আশরাফুর রহমান এবং শুরা ও কর্মপরিষদ সদস্য ও যুব-ক্রীড়া বিভাগের সভাপতি শামসুল হুদা। অনুষ্ঠানের মিডিয়া সমন্বয়ের দায়িত্ব পালন করেন উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য এস এস সোহেল।
 

প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন সিকদার জুলাই অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা স্মরণ করেন এবং ছাত্র-জনতা, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
 

প্রধান বক্তা আনোয়ার সিদ্দিক চৌধুরী তার বক্তব্যে বিএনপি ও প্রশাসনের কিছু কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি দখলদারিত্ব, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতামুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
 

সম্মেলনে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ তাহের কুমিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. জসিম উদ্দিনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি ১ নম্বর ওয়ার্ডে নিজাম উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিন সরকার, ৪ নম্বর ওয়ার্ডে মো. জানে আরম, ৫ নম্বর ওয়ার্ডে মো. লিয়াকত আলী লিংকন, ৬ নম্বর ওয়ার্ডে মো. সাইফুল আলম, ৭ নম্বর ওয়ার্ডে মো. নুর উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডে রবিউল হুসাইন এবং ৯ নম্বর ওয়ার্ডে মো. ইলিয়াছ হুসাইনকে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
 

এ সময় বক্তারা আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
 

অনুষ্ঠানের শেষে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।