রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৭:৩৮:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

কক্সবাজারে ভয়াবহ বন্যা: ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাতে জেলা প্লাবিত

কক্সবাজারে ভয়াবহ বন্যা: ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাতে জেলা প্লাবিত

ঢাকা প্রেস
কক্সবাজার প্রতিনিধি:-


গত ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলায় অভূতপূর্ব বৃষ্টিপাতের ফলে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এই সময়কালে জেলায় ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

সরেজমিনে দেখা গেছে, কক্সবাজারের হোটেল-মোটেল জোন, রামু, ঈদগাও, চকরিয়া, পেকুয়া, উখিয়া ও টেকনাফ উপজেলার বেশ কিছু গ্রাম পুরোপুরি পানিতে নিমজ্জিত হয়েছে। পাশাপাশি নাইক্ষ্যংছড়ি উপজেলাও বন্যার কবলে পড়েছে।
 

অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে জেলা প্রশাসক শাহীন ইমরান পাহাড়ের চূড়া ও পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।
 

গত শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। এতে জেলার অবস্থা চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার কারণে হাজার হাজার মানুষের বাসস্থান হারিয়েছে এবং কৃষি জমি প্লাবিত হয়েছে।