বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপি কখনো জনগণের দল ছিল নাঃ হানিফ

বিএনপি কখনো জনগণের দল ছিল নাঃ হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি সব সময় বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় যাবার চেষ্টা করে।

 

আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, 'বিদেশিদের কাছে বিএনপির দৌড় ঝাপ করে বা তাদের সাথে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করে লাভ হবে না। বিএনপি কখনো জনগণের দল ছিল না। এরা সবসময় বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় যাবার চেষ্টা করে। তাই ক্ষমতার বাইরে থাকলে তারা বিদেশীদের কাছে ধর্ণা দেয়। এটা নতুন নয়, তাই আওয়ামী লীগ এ নিয়ে বিচলিত নয়।'

তিনি আরো বলেন, 'বিএনপি গত ১১ বছর থেকে একই কথা বলে আসছে সেটা হলো এই সরকারের পতন সময়ের ব্যাপার। যে কথার কোনো ফল নেই, সেই কথার কোনো গুরুত্ব নেই। মির্জা ফখরুল ইসলাম বলেছেন তারা এই বাংলাদেশ চান না। এটাই ঠিক রাজাকাররা তো বাংলাদেশই চায়নি। এটা নতুন করে আবারও প্রমাণ হলো।'

 

কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নেছা সবুজের নেতৃত্বে মতবিনিময়ে কুষ্টিয়া সদরের বেসরকারি মাধ্যমিক স্তরের কয়েকশত শিক্ষক অংশ নেয়। সূত্র : বাসস।