রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৮:৩৩:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

এনআইডি কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি: দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ

এনআইডি কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি: দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ

ঢাকা প্রেস নিউজ


আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ)-২ প্রকল্পের অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার রাতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

 

তাদের দাবি, এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে রাখা হোক এবং প্রকল্পের আউটসোর্সিংয়ে কর্মরত সকলকে চাকরি রাজস্বে স্থানান্তর করা হোক।
 

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে নির্বাচন কমিশনের প্রধান ফটকে ৯ থেকে ২০ গ্রেড পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারী অবস্থান করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।
 

এই কর্মবিরতির ফলে সারা দেশের এনআইডি কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রায় ২ হাজার ২৬০ জন কর্মকর্তা-কর্মচারী এই কর্মবিরতিতে অংশগ্রহণ করছেন।