রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:১০:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

পঞ্চগড়ে সম্প্রীতির শপথ: গুজব প্রতিরোধে হিন্দু সম্প্রদায়ের অঙ্গীকার

পঞ্চগড়ে সম্প্রীতির শপথ: গুজব প্রতিরোধে হিন্দু সম্প্রদায়ের অঙ্গীকার

ঢাকা প্রেস নিউজ
পঞ্চগড় প্রতিনিধি:-

গুজবের বিরুদ্ধে সোচ্চার হয়ে সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করেছেন পঞ্চগড়ের হিন্দু সম্প্রদায়ের লোকজন। শনিবার (১০ আগস্ট) বিকেলে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এক সম্প্রীতি সমাবেশে তারা এই অঙ্গীকার করেন।

 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পঞ্চগড় শাখার আয়োজনে এই সমাবেশে দুই উপজেলার পাঁচ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদসহ বিভিন্ন নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
 

সমাবেশে বক্তারা বলেন, এই দেশ তাদের জন্মভূমি, তারা এই দেশ কখনো ছেড়ে যাবেন না। সম্প্রীতি বজায় রেখে দেশ গড়াই তাদের লক্ষ্য।
 

এর আগে বিকেল তিনটা থেকে বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সনাতন ধর্মাবলম্বীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ সনাতন ধর্মাবলম্বী ও বিএনপি নেতাকর্মীদের ভিড়ে সরগরম হয়ে ওঠে।
 

কল্যাণ ফ্রন্টের পঞ্চগড়ের আহ্বায়ক প্রেমাশিষ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, ফ্রন্টের মহাসচিব এস এন তরুন দে, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মো. তৌহিদুল ইসলামসহ বোদা ও দেবীগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতারা বক্তব্য রাখেন।