রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩৯:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ড. ইউনূস দেশে ফিরছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন

ড. ইউনূস দেশে ফিরছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন

ঢাকা প্রেস নিউজ


শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ প্রতীক্ষার অবসানে দেশে ফিরছেন। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। প্যারিস থেকে দুবাই হয়ে তিনি ঢাকা আসছেন।

 

অলিম্পিক কমিটির আমন্ত্রণে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। সেখানে একটি ছোট অস্ত্রোপচারের পর তিনি চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরার সিদ্ধান্ত নিয়েছেন।
 

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মনোনীত করেছেন। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 

ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড. ইউনূস দেশে ফিরে আসলে তিনি দেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করবেন।