বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫০:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

আজ শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী

আজ শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

আজ রবিবার (২৭ এপ্রিল) জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে নানা সংগঠন যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
 

১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন এ কে ফজলুল হক। দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী এবং কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
 

ব্রিটিশবিরোধী আন্দোলনেও তিনি রেখেছেন অনন্য ভূমিকা। ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন তিনি, যা পরবর্তীতে উপমহাদেশের ইতিহাসে গূরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তিনি ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন।
 

রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে শেরেবাংলা (বাংলার বাঘ) নামে পরিচিত এ মহান নেতা ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক, যার অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছে।