সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১১:৫০:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কুড়িগ্রামের কৃর্তিসন্তান আব্রাহাম লিংকনকে নাগরিক সংবর্ধনা

স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কুড়িগ্রামের কৃর্তিসন্তান আব্রাহাম লিংকনকে নাগরিক সংবর্ধনা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট এস.এম. আব্রাহাম লিংকনকে কুড়িগ্রাম জেলাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

শনিবার বিকালে শহরের শেখ রাসেল অডিটোরিয়ামে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কুড়িগ্রামের কৃর্তিসন্তান আব্রাহাম লিংকনকে নাগরিক সংবর্ধনা

 

অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. হামিদুল হক খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন, কুড়িগ্রাম-১ আসনের এমপি এ.কে.এম মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৪ আসনের এমপি অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ মো. আফজাল।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. মশিউর রহমান।

 

পরে মন্ত্রী সরকারি শিশু পরিবার পরিদর্শন করে সন্ধ্যায় রংপুরের উদ্দেশ্যে গমন করেন।

 

এর আগে বিকেল ৪ টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি নতুন শহরে অবস্থিত উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

 

এ সময় তিনি জানান, এই মুহূর্তে সামাজিক বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতাভোগীর ভাতা বৃদ্ধির সম্ভাবনা নেই। তবে আমরা বাজেট পর্যন্ত অপেক্ষা করতে পারি কোন ভাতাভোগীর জন্য এটাই তার একমাত্র অবলম্বন এটা কিন্তু নয়। ভাতা দেয়ার অনেকগুলো কারণ রয়েছে। এরমধ্যে নিজেকে তিনি অসহায় না মনে করেন। রাষ্ট্র তার পাশে রয়েছে। পরিবারে যেন তার সম্মান বাড়ে সেজন্য ভাতা প্রদান করা হয়।