রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৪:৪৯:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

মোহাম্মদপুরে অস্ত্রের জখলা উদ্ধার: সেনাবাহিনীর অভিযান সফল

মোহাম্মদপুরে অস্ত্রের জখলা উদ্ধার: সেনাবাহিনীর অভিযান সফল

ঢাকা প্রেস নিউজ


রাজধানীর মোহাম্মদপুরের চানমিয়া হাউজিংয়ে বৃহস্পতিবার দুপুরে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা মুজিবুরের গাড়া এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে এই অস্ত্রের জখলাটি উদ্ধার করেন।

 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে শটগান, থ্রি নট ত্রি, কাটা রাইফেল, পয়েন্ট টু টু বন্দুকসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। এসব অস্ত্রের একটি অংশ সচল অবস্থায় পাওয়া গেলেও অনেকগুলোই মরিচা ধরে নষ্ট হয়ে গিয়েছে।
 

এ ঘটনায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. নিজাম সাংবাদিকদের জানান, "এসব অস্ত্র আমাদের দেশের সম্পদ। যে কারো কাছে এ ধরনের অবৈধ অস্ত্র থাকলে তা দ্রুত সেনাবাহিনীর কাছে জমা দিতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
 

তিনি আরও বলেন, "আমরা জনগণের সহযোগিতায় এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখব। আমাদের লক্ষ্য, দেশকে অস্ত্রমুক্ত করে সকলের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলা।"