বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৯:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

মুরাদনগরে জাতীয়তাবাদী  শ্রমিকদলের জেলা নেতাদের সংবর্ধনা

মুরাদনগরে জাতীয়তাবাদী  শ্রমিকদলের জেলা নেতাদের সংবর্ধনা

ঢাকা প্রেস
মিজানুর রহমান,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-

 
মুরাদনগরে জাতীয়তাবাদী শ্রমিকদলের কুমিল্লা উত্তর  জেলার যুগ্ম আহবায়ক বাবুল সরকারসহ ৫ জনকে  সংবর্ধনা প্রদান করেন ইউনিয়ন বিএনপি। শনিবার সন্ধ্যা ৫ টায় ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সংবর্ধনা দেন ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন তুহিন।    

 

মুরাদনগরে জাতীয়তাবাদী  শ্রমিকদলের জেলা নেতাদের সংবর্ধনা


ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.  হাসানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যাবসায়ী নজরুল ইসলাম, মো. বাবুল সরকারসহ আরো অনেকে। 

সভাপতির বক্তব্যে রুহুল আমিন তুহিন বলেন, বিএনপি একটি আদর্শিক রাজনৈতিক দল। দলের  আদর্শকে লালন করে মানুষের সেবায় কাজ করে যেতে হবে। শ্রমিকদলের জেলা  কমিটিতে মুরাদনগর থেকে যারা স্হান পেয়েছেন তারা সকলেই  জনতার সেবক। শ্রমিকদল মূলদলের একটা অংশ। নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপি শ্রমিক দলকে সাথে নিয়ে কাজ করে ৫ বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের হাতকে শক্তিশালী  করবে।    

 

সংবর্ধিত অতিথি ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক  বাবুল সরকার বলেন, আমি কোন নেতা নই। দাদার গোলাম।  দাদা আমার ওপর আস্তা রেখেছেন বলে আমি আনন্দিত। আমৃত্যু দাদার সেবায় থাকতে চাই।
 

এসময় উপস্থিত ছিলেন, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন, নবীপুর পূর্ব ইউনিয়ন  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলামসহ আরো অনেক নেতৃবৃন্দ।