মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:২৮:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

নতুন শিডিউলে চলবে মেট্রোরেল 

নতুন শিডিউলে চলবে মেট্রোরেল 

যাত্রী চাহিদা বিবেচনা করে শিগগিরই মেট্রোরেলে আসছে নতুন শিডিউল। পরিবর্তিত শিডিউলে পিক আওয়ারে আট মিনিটের পরিবর্তে পাঁচ মিনিট পরপর ছাড়বে ট্রেন।  
 

মেট্রোরেল প্রতি শুক্রবারও চালু রাখার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর হলেও ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলছেন, আপতত ছয় দিনই চলবে মেট্রো। এখনই শুক্রবারে চালুর কোনো পরিকল্পনা নেই। বর্তমান সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া দিনের শেষ ট্রেন রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।

 

মেট্রেরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, আমরা এখন কাজ করছি কীভাবে সময় কমিয়ে পিক আওয়ারে পাঁচ মিনিটে নিয়ে আসা যায়। ১৫ তারিখের পর আমাদের পুরো টিমের সামনে একটা প্রেজেন্টেশন হবে, বিদেশে যারা পাঁচ মিনিট পর পর ট্রেন চালিয়ে থাকে তাদের উদারহণগুলো তুলে ধরা হবে। সে বিষয়গুলো দেখে আমরা তা ঢাকায় বাস্তবায়ন করার চেষ্টা করবো।