বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩২:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আরব আমিরাতে হামলার ঘটনায় উদ্বেগ জানাল বাংলাদেশ

আরব আমিরাতে হামলার ঘটনায় উদ্বেগ জানাল বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক স্থাপনায় সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়েছে, এমন হামলা সেখানে বসবাসরত সাধারণ মানুষ, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। চলমান সহিংসতায় ইতোমধ্যে কয়েকজন বাংলাদেশি প্রাণ হারানোর ঘটনাও উল্লেখ করা হয়, যা পরিস্থিতির গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলেছে।

 

বাংলাদেশ মনে করে, যে কোনো ধরনের দ্বন্দ্বের সমাধান হওয়া উচিত শান্তিপূর্ণ উপায়ে। এ কারণে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযত থাকার পাশাপাশি আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এমন কোনো পদক্ষেপ না নেওয়ারও অনুরোধ করা হয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও বিপর্যস্ত করতে পারে।

 

উল্লেখ্য, সম্প্রতি দেশটির ফুজাইরাহ অঞ্চলের একটি তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ হামলার জন্য দায়ী পক্ষ এখনো নিশ্চিত করা হয়নি।