রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:৫৮:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া মূল্য তালিকা: সতর্ক থাকুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া মূল্য তালিকা: সতর্ক থাকুন

ঢাকা প্রেস নিউজ


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সতর্ক করেছে যে, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সম্পূর্ণ ভুয়া।

 

অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান শনিবার জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো মূল্য তালিকা প্রকাশ করা হয়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তালিকা ভাইরাল হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।
 

মহাপরিচালক আরও জানান, এই ভুয়া তালিকায় আলু, পেঁয়াজ, মাংসসহ বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং দামের বেশি চাইলে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়েছে। তিনি সাধারণ জনতাকে এই ধরনের ভুয়া তথ্যে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন।