মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১১:২৭:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের ভাড়া সর্বনিম্ন ১২৫ এবং সর্বোচ্চ ১ হাজার ৭২৫ টাকা

ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের ভাড়া সর্বনিম্ন ১২৫ এবং সর্বোচ্চ ১ হাজার ৭২৫ টাকা

বাংলাদেশ রেলওয়ে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের ভাড়া চূড়ান্ত করেছে। এতে সর্বনিম্ন ভাড়া ১২৫ এবং সর্বোচ্চ ১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভাড়ার তালিকা বিশ্লেষণে দেখা যায়, মোট ১১ ধরনের ভাড়া রয়েছে।আন্ত নগর ট্রেনেই শুধু  আট রকমের ভাড়া আছে। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ভাড়া নির্ধারণে বিবেচনা করা হয়েছে ৫৩৫ কিলোমিটার। তালিকা অনুযায়ী, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ১২৫ টাকা দ্বিতীয় (সাধারণ) শ্রেণির ভাড়া । যদিও মেইল ও কমিউটার ট্রেনের ভাড়া এর চেয়ে বেশি।


মেইল ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার যেতে ১৭০ টাকা ভাড়া দিতে হবে। আর কমিউটার ট্রেনে কক্সবাজার যাওয়ার ভাড়া ২১০ টাকা নির্ধারণ করেছে রেলওয়ে।

আন্তঃনগর ট্রেনের ক্ষেত্রে সুলভ শ্রেণিতে ২৫০, শোভন শ্রেণিতে ৪২০, শোভন চেয়ারে ৫০০, প্রথম শ্রেণির আসনে (ভ্যাটসহ) ৬৭০, স্নিগ্ধা শ্রেণিতে (ভ্যাটসহ) ৯৬১, প্রথম শ্রেণি বার্থে (ভ্যাটসহ) এক হাজার, শীতাতপ নিয়ন্ত্রিত আসনে এক হাজার ১৫০, শীতাতপ নিয়ন্ত্রিত বার্থে (ভ্যাটসহ) এক হাজার ৭২৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।