মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১২:২১:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঢাকায় ৩ দিনের কোল্ড চেইন ও অবকাঠামো প্রদর্শনী শুরু 

ঢাকায় ৩ দিনের কোল্ড চেইন ও অবকাঠামো প্রদর্শনী শুরু 

কোল্ড চেইন বিশেষ করে কোল্ড স্টোরেজের নানা প্রযুক্তি এবং অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, সেইফ এইচভিএসিআর ও পানি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর পণ্য ও সল্যুশন সার্ভিসেস নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ৩ দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়েছে। ‘সেইফকন ২০২৪’ এবং ‘কোল্ড চেইন বাংলাদেশ ২০২৪’ শীর্ষক এ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।

 

বাংলাদেশে কোল্ড চেইন এবং অবকাঠামো নির্মাণ শিল্পের ওপর বড় ধরনের প্রদর্শনী এটি। এখানে কোল্ড চেইন এবং কোল্ড স্টোরেজে নানা প্রযুক্তি, অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা ও এইচভিএসিআর সংশ্লিষ্ট যত পণ্য ও সল্যুশন সার্ভিসেস প্রতিষ্ঠান আছে, তারা অংশগ্রহণ করেছে। ১৬টি দেশের ২৫০টি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রজেক্ট ও প্রতিষ্ঠান থেকে দর্শনার্থীরা প্রদর্শনীতে আসছেন। তারা এখানে অনেকগুলো পণ্য ও সল্যুশন সার্ভিস দেখার সুযোগ পাচ্ছেন। 
 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দেশের পচনশীল পণ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ ঠিক রাখতে কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়নের দাবি জানান। তারা বাংলাদেশের কৃষি ও খাদ্যখাতে কোল্ড চেইন অবকাঠামোর গুরুত্ব তুলে ধরেন।

 

মূলত কোল্ড চেইনের প্রয়োজনীয় পণ্য ও প্রযুক্তি এবং অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যেসব পণ্য টেকসই, এনার্জি ইফিশিয়েন্ট এবং পরিবেশবান্ধব, সেসব পণ্য ও প্রযুক্তি কেবল এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনীটি ১৬ থেকে ১৮ মে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।