রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩৪:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

রোহিঙ্গা সহায়তায় দক্ষিণ কোরিয়ার উদার হাত

রোহিঙ্গা সহায়তায় দক্ষিণ কোরিয়ার উদার হাত

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় দক্ষিণ কোরিয়া আরও একধাপ এগিয়ে এল। দেশটি ২০২৪ সালে রোহিঙ্গাদের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন করবে বলে জানিয়েছে।

 

দক্ষিণ কোরিয়ার দূতাবাস সূত্রে জানা যায়, এই তহবিল ইউএনএইচসিআর, আইওএম, ডব্লিউএফপি এবং ইউএনএফপিএর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে বিতরণ করা হবে। ২০১৭ সাল থেকেই রোহিঙ্গা সংকটে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে আছে দক্ষিণ কোরিয়া। এর আগে, তারা প্রতি বছর ৩ থেকে ৫ মিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা প্রদান করে আসছিল।
 

এবারের ১০ মিলিয়ন ডলারের অর্থায়ন আগের তুলনায় তিনগুণ বেশি। এটি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ মানবিক সহায়তা।
 

দক্ষিণ কোরিয়া আশা করছে, এই অর্থায়নের মাধ্যমে যৌথ সাড়াদান পরিকল্পনা-জেআরপি, ২০২৪ বাস্তবায়নে গতি আসবে এবং রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা যাবে।