মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৯:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কুমিল্লা শহর ময়লার ভাগাড়ে পরিণত

কুমিল্লা শহর ময়লার ভাগাড়ে পরিণত

কুমিল্লা প্রতিনিধি:-

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ অংশে ময়লা ও আবর্জনার দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। মহাসড়কের বিভিন্ন স্থানে বাসা-বাড়ি ও হোটেল-রেস্টুরেন্টের আবর্জনার স্তুপ জমে থাকলেও অপসারণে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
 

বিশেষ করে সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড, বেলতলী, সুয়াগাজীসহ বেশ কয়েকটি এলাকা যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। রাতের আঁধারে মহাসড়কের পাশে অবাধে ফেলা হচ্ছে আবর্জনা, যা শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি করছে।
 

স্থানীয় জনপ্রতিনিধিরা সড়ক ও আশপাশের ময়লার স্তুপ দ্রুত সরানো না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
 

এদিকে, পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের দাবি, সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ ময়লা ফেলার জন্য দায়ী। একাধিকবার চিঠি পাঠানো হলেও এ সমস্যার সমাধান হয়নি। তবে, জেলা কার্যালয় কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।