মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৫:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে জাল দলিল সৃজন চক্রের সদস্য গ্রেফতার ০১

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে জাল দলিল সৃজন চক্রের সদস্য গ্রেফতার ০১

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে জাল দলিল সৃজন চক্রের ০১ সদস্য গ্রেফতার ও অপরাধে ব্যবহৃত বিভিন্ন ধরনের সিল, ষ্ট্যাম্প, জাল দলিল ও খসড়া কাগজ উদ্ধার করা হয়।
 

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সদরের চর ইশ্বরদিয়া গ্রামে আলমগীর এর বাড়ীতে দীর্ঘদিন যাবৎ ভূমি সংশ্লিষ্ট জাল দলিল ও নাম খারিজের দলিলাদি সৃজন করে থাকে। পরে একটি আভিযানিক দল ঘটনাস্থল হতে চক্রের মূলহোতা আলমগীর হোসেন (৩১)-কে হাতেনাতে গ্রেপ্তার করে। 
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী ও চক্রের অন্যান্য সদস্যরা নতুন দলিল সৃজনসহ দলিলের ভিতরে নতুন করে খতিয়ান, দাগ, নাম পরিবর্তন করে বিবাদ রয়েছে এসব জমিতে যে জমির মালিক নন তাকে জমির মালিক বানিয়ে দিত মর্মে স্বীকার করে। এছাড়াও, নামজারির ক্ষেত্রে নতুন নাম সংযুক্ত করাসহ যে জমি প্রাপ্য নয় তাদের নাম সংযুক্ত করে তাদের সেই জমিতে অংশীদার বানিয়ে দিত এবং তারা জমির প্রকৃত মালিকদের নাম বিলুপ্ত করাসহ জমির পরিমান কমিয়ে অন্যদের নতুন করে নামজারি করে তাদের জমির অংশীদারী করে দিত। জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের অভিযানকালে চক্রটির আরো অন্ততঃ ৪ জন সক্রিয় সদস্যের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এদেরকে গ্রেফতারের প্রচেষ্টা ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
 

গ্রেফতারকৃত আসামি আলমগীর হোসেন (৩১) ময়মনসিংহ সদরের চরইশ্বরদিয়া ইউনিয়ন এর আবুল মুনছুর ছেলে। 
 

জব্দকৃত আলামতসমূহ.....
সৃজনকৃত জাল দললি ০৮ টি।
বভিন্নি জলো উপজলো ও ইউনয়িনরে ভূমি সংশ্লষ্টি অফসিরে ২০ ধরনরে র্কমর্কতাদরে ৬২ টি সলি সহ বভিন্নি ধরনরে খোলা রাবার সলি ৩৬ টি, খোলা রাবার সলিরে প্লাষ্টকি হোল্ডার ১৪টি এবং ০৩টি প্যাড।
০২ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-১১০ পাতা।
 ২.৫০ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-১৩ পাতা।
০৪ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০১ পাতা।
০৫ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০৮ পাতা।
০৭ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০১ পাতা।
০৮ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০১ পাতা।
০৯ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০১ পাতা।
 ১০ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-৩৬ পাতা।
 ২০ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০৩ পাতা।
৪০ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০১ পাতা।
৫০ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০১ পাতা।
১০০ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০২ পাতা।
জাল দললি সৃজনরে কাজে ব্যবহৃত খসড়া কাগজ ১৫০ পাতা।