রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৮:৩২:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

পলাশবাড়ীতে দুষ্কৃতকারীদের হামলায় সাংবাদিক কাজী নজরুল ইসলাম সেলিম গুরুতর আহত 

পলাশবাড়ীতে দুষ্কৃতকারীদের হামলায় সাংবাদিক কাজী নজরুল ইসলাম সেলিম গুরুতর আহত 

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন ,স্টাফ রিপোর্টার:-


পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাহিত্যে ও সমাজসেবা বিষয়ক সম্পাদক সাংবাদিক কাজী নজরুল ইসলাম সেলিমকে হত্যার উদ্দেশ্যে তার উপর অতর্কিত হামলা চালায় দুষ্কৃতকারীরা। 

 

জানা যায়, গত ১৮ আগস্ট রবিবার রাত ৮টার দিকে সাংবাদিক কাজী নজরুল ইসলাম সেলিম কোমরপুর চৌমাথা থেকে অটোরিকশা যোগে বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের জগন্নাথপুর মৌজাস্থ জনৈক আবু দারেরা মন্ডলের দোকানের সামনে পৌছামাত্র ৭/৮ জন দুষ্কৃতকারী ৪টি মোটরসাইকেল নিয়ে  অটোরিকশার গতি রোধ করে সাংবাদিক কাজী নজরুল ইসলাম সেলিমকে হত্যার উদ্দেশ্যে তাদের হাতে থাকা লোহার পাইপ ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এসময় তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায়। 

 

দুষ্কৃতকারীদের মারপিটে সাংবাদিক কাজী নজরুল ইসলাম সেলিম গুরুতর আহত হলে স্থানীয় তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের নিকট নিয়ে গিয়ে চিকিৎসা গ্রহন করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।#