রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৬:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি-পত্রিকায় আগুন দেওয়া হবে: দুলু

শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি-পত্রিকায় আগুন দেওয়া হবে: দুলু

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি চ্যানেল ও পত্রিকা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে বলে বক্তব্য দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
 

তিনি বলেন, গত ১৫ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি-বক্তব্য টেলিভিশনে দেখানো হতো না, পেপারে ছবি উঠত না। তাই যে সমস্ত টিভি চ্যানেল ও পত্রিকা শেখ হাসিনার ছবি প্রচার করবে, সেসব টিভি-পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।
 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

দুলু বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি পাল্টা অভ্যুত্থানের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। যদি তাই হয়, তবে এই ছাত্রসমাজ এ দেশের সাধারণ জনগণকে নিয়ে আবার প্রতিরোধ গড়ে তুলবে। দেশের মানুষ ১৫ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে। দেশের মানুষ অতিষ্ঠ। তারা আর আওয়ামী লীগকে চায় না। তাই তাদের আর ক্ষমতায় আসার সুযোগ নাই।