সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৩:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মার্কিন দূতাবাসে চাকরির বিজ্ঞপ্তি

মার্কিন দূতাবাসে চাকরির বিজ্ঞপ্তি

ঢাকায় মার্কিন দূতাবাস লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দক্ষ লোকবল খুঁজছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, আইন, সাংবাদিকতা, ফরেন এরিয়া স্টাডিজ (ইউনাইটেড স্টেটস), ন্যাশনাল সিকিউরিটি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা যুক্তরাষ্ট্রের কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রি থাকতে হবে। বিদেশি দূতাবাস বা সরকারি প্রতিষ্ঠান, পলিটিক্যাল রিসার্চ বা অ্যানালাইসিস, ফরেন অ্যাফেয়ার্স, গণমাধ্যমে রাজনীতি বিষয়ে সাংবাদিকতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা রাজনীতিতে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে। প্রার্থীদের মেডিকেল ও সিকিউরিটি সার্টিফিকেশনে উত্তীর্ণ হতে হবে।

চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,৪৭,০০০ টাকা। সপ্তাহে দুই দিন ছুটিসহ মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেওয়া হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা অনলাইনে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জেনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৮ আগস্ট ২০২৩।