সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১০:০৩:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা: ঘূর্ণিঝড় রেমাল

বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা: ঘূর্ণিঝড় রেমাল

ঢাকা প্রেসঃ
বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি শুক্রবার নিম্নচাপে পরিণত হয়েছে এবং আজ শনিবার বিকেলের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, নামকরণ করা হয়েছে "রেমাল", যার অর্থ ওমান ভাষায় "বালু"।
রোববার সন্ধ্যায় বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে, খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মধ্য দিয়ে আঘাত হানতে পারে,সুন্দরবনে আঘাত হানার সম্ভাবনাও রয়েছে।

 

বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা: ঘূর্ণিঝড় রেমাল

ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার বেগে বাতাসের সাথে প্রবল ঝড়ো হাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বিশেষ করে উপকূলীয় এলাকায়। জলোচ্ছ্বাসের ঝুঁকি, বিশেষ করে যদি রাতে আঘাত হানে। ব্যাপক বন্যা ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
 

বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা: ঘূর্ণিঝড় রেমাল — ছবি ২


প্রস্তুতি:

# উপকূলীয় এলাকার জনগণকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
# মাছ ধরার নৌকাগুলোকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
# ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে চারটি সমুদ্রবন্দরে।
# স্থানীয় কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়েছে এবং প্রয়োজনে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত।