মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৯:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বাঁশ-লাঠি হাতে গাইবান্ধার শিমুলবাড়ী জ্ঞানের ভুবন মাদ্রাসায় হামলা-ভাংচুর

বাঁশ-লাঠি হাতে গাইবান্ধার শিমুলবাড়ী জ্ঞানের ভুবন মাদ্রাসায় হামলা-ভাংচুর

ঢাকা প্রেস,গাইবান্ধা প্রতিনিধি:-



গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুলবাড়ী জ্ঞানের ভুবন মডেল মাদ্রাসায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 


 

বাঁশ-লাঠি হাতে গাইবান্ধার শিমুলবাড়ী জ্ঞানের ভুবন মাদ্রাসায় হামলা-ভাংচুর


 

মাদ্রাসায় হামলা-ভাংচুরের ভিডিও ফুটেজ"সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে রোববার (২ ফেব্রুয়ারি) বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের নজরে আসে।

 

বাঁশ-লাঠি হাতে গাইবান্ধার শিমুলবাড়ী জ্ঞানের ভুবন মাদ্রাসায় হামলা-ভাংচুর — ছবি ২

 

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসার পরিচালক মো. রেজাউল করিম ওই ঘটনার জন্য ১৭ জনের নাম উল্লেখ করে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে, তার অভিযোগ পুলিশ সেটিকে মামলা হিসেবে গ্রহণ করেনি। এ বিষয়ে তিনি গণমাধ্যমের কাছে অভিযোগ করে জানান যে, পুলিশ তার অভিযোগের যথাযথ গুরুত্ব দিচ্ছে না, যা একজন শিক্ষক হিসেবে তাকে চরম উদ্বিগ্ন করেছে।

 

বাঁশ-লাঠি হাতে গাইবান্ধার শিমুলবাড়ী জ্ঞানের ভুবন মাদ্রাসায় হামলা-ভাংচুর — ছবি ৩


 

তার আগে শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে ২০-২৫ জনের সংঘবদ্ধ দল লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।
 

অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব বিরোধের জেরে গত ৩১ জানুয়ারি দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে লাঠি, রড, সাবল, ছোরা ও দা নিয়ে মাদ্রাসায় হামলা চালায়। তারা মাদ্রাসার তিন তলা ভবন ও নির্মাণাধীন টিনশেড ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। সিসি ক্যামেরা, জানালার থাই গ্লাস, প্রবেশ গেট, চেয়ার-টেবিল, আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। এছাড়া, অফিস কক্ষের আলমারিতে রাখা ১ লাখ ৫০ হাজার টাকা ও একটি কম্পিউটার পিসি (মূল্য ৩৫ হাজার টাকা) চুরির অভিযোগও করা হয়েছে।
 

এজাহারে আরও বলা হয়, হামলার সময় মাদ্রাসার পরিচালক রেজাউল করিম বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। উপস্থিত শিক্ষকরা তাকে রক্ষা করলেও হামলাকারীরা পালানোর আগে ভয়ভীতি দেখিয়ে যায়। 
 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাদশা আলম বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি দেখছি। তবে, আইনি ব্যবস্থা নেওয়ার আগে উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর জন্য উৎসাহিত করছি। মামলা না করেই বিষয়টি মীমাংসার চেষ্টা করা আমাদের অগ্রাধিকার, যাতে দুই পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদি দ্বন্দ্ব সৃষ্টি না হয়। যদি সমঝোতা সম্ভব না হয়, তাহলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা বিবেচনা করা হবে।