বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৯:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিরাজগঞ্জের কয়েকটি এলাকায় আজ শনিবার দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক বিজ্ঞপ্তিতে জানায়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে নির্দিষ্ট কিছু এলাকায় টানা প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। পাশাপাশি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজও করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি ক্যুইন ফিডারের আওতাধীন কোদলাপুর, কোদলাপুর বড় ব্রিজ সড়ক, কল্যাণী চুয়াপাড়া, কল্যাণী প্রাইমারি স্কুল সড়ক, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, আনসার ক্যাম্প এবং কোদলাপুর কবরস্থান সড়ক এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের প্রয়োজনেই সাময়িকভাবে এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। এতে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়েছে।