বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৫:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বড়াইগ্রামে ডায়াবেটিক কল্যাণ সমিতির সাধারণ সভা ও এমপিকে সংবর্ধনা

বড়াইগ্রামে ডায়াবেটিক কল্যাণ সমিতির সাধারণ সভা ও এমপিকে সংবর্ধনা

সুরুজ আলী,বড়াইগ্রাম প্রতিনিধি:



বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রাম উপজেলা ডায়াবেটিক কল্যাণ সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাধারণ সভা ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
 

বৃহস্পতিবার সকালে উপজেলা ডায়াবেটিক হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
 

অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির সদস্য আব্দুল আলিম, আজীবন সদস্য আব্দুস সালাম, রেনেটা ওষুধ কোম্পানির ম্যানেজার আবু ইউসুফ রানা, ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, রাজাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, সাংবাদিক আশরাফ আলী, শ্রী ধীরেন সাহা, শ্রী নিতাই, ডা. মো. মুনজুরুল ইসলাম, নেতা সোলেমান আলী, বনপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যাপক লুৎফর রহমান, সমিতির সহ-সভাপতি ও মাঝগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মহিবুর রহমান এবং উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা জুরায়ের জাহাঙ্গীর।
 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ এমপি বড়াইগ্রাম উপজেলা ডায়াবেটিক সমিতির উন্নয়নে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
 

এ সময় সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী মূর্ধা সমিতির আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন।
 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সমিতির সদস্য, আজীবন সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।