রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩৩:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে দুদকের তদন্ত

আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে দুদকের তদন্ত

ঢাকা প্রেস নিউজ


দুর্নীতি দমন কমিশন (দুদক)
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। গত মঙ্গলবার (২০ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

আশরাফুল আলম খোকন ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করে তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন। ২০০৪ সালে আওয়ামী লীগের গ্রেনেড হামলায় গুরুতর আহত হওয়ার পর তার রাজনৈতিক জীবন আরো গতি পায়। ২০১৩ সালে তিনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চ্যানেল আইয়ের নর্থ আমেরিকার প্রধান কর্মকর্তা হিসেবে ছয় বছর কাজ করেছেন।
 

দুদকের এই সিদ্ধান্তের পর থেকে আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি দেশের গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।