সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেছেন, আল্লাহ আল্লাহ করে যদি আল্লাহর অশেষ রহমত ও চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসায় তিনি (খালেদা জিয়া) যদি এই সংকটটা উতরে যেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছু পাবো।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের একথা জানান ডা. জাহিদ।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান। তারেক রহমান তার মায়ের শয্যাপাশে অনেক সময় অতিবাহিত করেন।

অন্যদিকে দেশি-বিদেশি চিকিৎসকদের মেডিকেল বোর্ডও বৈঠক করেন। যেখানে বোর্ডের সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমানও ছিলেন।

ডা. জাহিদ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বলেন, ম্যাডাম যখন ভর্তি হয়েছেন তখন কেবিনে ছিলেন, সেখান থেকে সিসিউইতে এখন আইসিইউতে আছেন। যে কারণে তিনি চিকিৎসায় উন্নতি করছেন এটা বলা যাবে না।

এসময় তারেক রহমানের পক্ষ থেকে দলের নেতাকর্মী, সাধারণ মানুষের কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি হাসপাতালে অন্য রোগীদের চিকিৎসা যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে সে কারণে হাসপাতালে নেতাকর্মীদের অযথা ভিড় না করার অনুরোধ করেছেন।