সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মুরাদনগরে আ.লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

মুরাদনগরে আ.লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

মুরাদনগর উপজেলা প্রতিনিধি:-


কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানায় 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করে আ.লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন: ১. নুর উদ্দিন সরকার রিপন (৪৯) – মুরাদনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য ও পরমতলা গ্রামের মৃত আ: ছাত্তারের ছেলে।
২. গোলাম মোস্তফা (৪০) – ধামঘর ইউনিয়ন আ.লীগ নেতা ও ভুবনঘর গ্রামের শহিদ মিয়ার ছেলে।
৩. জুয়েল ভূঁইয়া (৩৫) – নবীপুর (পূর্ব) ইউনিয়ন আ.লীগ নেতা ও বাখরনগর গ্রামের মৃত আলী আশরাফ ভূঁইয়ার ছেলে।
৪. মোঃ জামাল (২৬) – বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হায়দারাবাদ গ্রামের মোর্তজা আলীর ছেলে।
৫. মোঃ ইসমাইল (২৩) – নবীপুর (পূর্ব) ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও নগরপাড় গ্রামের মিজান মিয়ার ছেলে।

 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত নুর উদ্দিন সরকার রিপন, গোলাম মোস্তফা, জুয়েল ভূঁইয়া ও ইসমাইলের বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে। রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
 

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ছাত্রলীগ নেতা মোঃ জামালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।