মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্বীকৃতি দিলে দায়িত্ব পালনে পুলিশের গতি ও নিষ্ঠা বাড়বে

স্বীকৃতি দিলে দায়িত্ব পালনে পুলিশের গতি ও নিষ্ঠা বাড়বে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের কাজের স্বীকৃতি দিলে তারা আরও অনুপ্রাণিত হবে এবং দায়িত্ব পালনে গতি ও নিষ্ঠা বাড়বে।

 

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ কতটা পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে, তা তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কাজের স্বীকৃতি পেলে পুলিশ সদস্যরা আরও উৎসাহিত ও অনুপ্রাণিত হবে এবং ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালন করবে।

 

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকর করা হবে, যাতে তারা আইনশৃঙ্খলা রক্ষায় আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক তিনটি ঘটনায় দায়িত্বশীল ভূমিকা রাখা পুলিশ সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে রামিসা হত্যাকাণ্ডে দ্রুত পদক্ষেপ নেওয়া কয়েকজন পুলিশ সদস্য, দৌলতদিয়ায় নৌ পুলিশের প্রশংসনীয় ভূমিকা এবং মুন্সিগঞ্জে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তিন পুলিশ সদস্যকে স্বীকৃতি দেওয়া হয়।

 

সব মিলিয়ে ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়েছে বলে তিনি জানান। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার, সম্মাননা সনদ এবং কয়েকজনকে ব্যাজ প্রদান করা হয়েছে।

 

মন্ত্রী বলেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের মনোবল আরও বাড়াবে এবং দায়িত্ব পালনে ইতিবাচক প্রভাব ফেলবে।