মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

লালপুরে ভেজাল গুড় তৈরি করায় আটক ২

লালপুরে ভেজাল গুড় তৈরি করায় আটক ২

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-



নাটোরের লালপুরে খেজুরের ভেজাল গুড় তৈরির কারখানায় বাংলাদেশ সেনাবাহিনী ও লালপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। এ সময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

 

৩০ জানুয়ারি বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আরবাব পশ্চিম পাড়ায় অভিযানে খেজুরের ভেজাল গুড় তৈরির অপরাধে দুটি কারখানা থেকে আবুল কাসেমের ছেলে শহিদুল (৪০) ও সমসের আলীর ছেলে হামিদুলকে (৩০) আটক করে।
 

অভিযানে ভেজাল মিশ্রিত ৭০০ কেজি গুড়, ১৫০ কেজি ভারতীয় গো খাদ্য ও গুড় তৈরির অন্যান্য রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।
 

উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, উপজেলায় বিভিন্ন ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চলছে। আমাদের ভ্রাম্যমাণ অভিযান আরো বেগবান করা হবে।
 

এই বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, আটক আসামিদের ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হবে।