বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:২৮:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ বিএনপিসহ বিরোধী দলগুলো শোকমিছিল

আজ বিএনপিসহ বিরোধী দলগুলো শোকমিছিল

ঢাকাসহ বিভিন্ন স্থানে পদযাত্রা কর্মসূচিতে হামলা, গুলি ও হত্যার প্রতিবাদে শোকমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিসহ বিরোধী দলগুলো। ঢাকায় আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোকমিছিল বের হবে।

গতকাল বুধবার (১৯ জুলাই) বিকেলে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এক সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই কর্মসূচির ঘোষণা দেন।

এদিন সকালে রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা করে বিএনপি। বিকেল সাড়ে পাঁচটায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে গিয়ে পদযাত্রা শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা আব্বাস এই কর্মসূচির ঘোষণা দেন।