সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১০:৪২:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতির অধীনে আজিজকে নিষেধাজ্ঞা দেয়নি: পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতির অধীনে আজিজকে নিষেধাজ্ঞা দেয়নি: পররাষ্ট্রমন্ত্রী

                                                                                                   ছবি: সংগৃহীত


ঢাকা প্রেসঃ

২১ মে:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যা ভিসানীতি ঘোষণা করেছে তার অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মোহাম্মদ আজিজ কে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

মঙ্গলবার (২১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স-এ তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসানীতি ঘোষণা করেছে সেটি হচ্ছে থ্রি সি ভিসা পলিসি। এটি ন্যাশনাল ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অব দ্য ইউএস এর আওতায়।

জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা ৭০৩১ (সি) অব দ্য অ্যানুয়াল ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশনস, অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস এপ্রোপিয়েশনস অ্যাক্ট এর অধীনে দেওয়া হয়েছে।

ড. মোমেন আরও বলেছেন, বাংলাদেশ সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির দায়ে জেলে গেছে।

তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দুর্নীতির বিষয়ে এবং অন্যান্য ক্ষেত্রে একসাথে কাজ করছে সরকার।

নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশ সরকারকে আগে জানানো হয়েছে কি না জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের যুক্তরাষ্ট্র মিশনকে আগে জানানো হয়েছিল।

এ বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না জানতে চাইলে তিনি বলেছেন, এটি আর্মির বিষয়। সেনা বাহিনীর বিষয় যেহেতু তাই এখন এ বিষয়ে কিছু বলতে চান না তিনি।