বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৯:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার: শ্যামল গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার: শ্যামল গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
 


চাঁপাইনবাবগঞ্জে ১৩০ গ্রাম হেরোইন ও নগদ অর্থ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি। সোমবার (২৮ এপ্রিল) সকালে পৌর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার: শ্যামল গ্রেফতার




গেস্খফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকার সুধির চন্দ্র রবিদাসের ছেলে শ্যামল রবিদাস (২৮)।
 

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বাধীন একটি চৌকষ আভিযানিক দল সোমবার সকাল ৮ টায় পৌর এলাকার মিস্ত্রীপাড়ায় বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির ভাড়াটিয়া শ্যামলের ঘর থেকে নিষিদ্ধ মাদক ১৩০ গ্রাম হেরোইন এবং নগদ ৬৩ হাজার ৪ শত ১০ টাকা ও হেরোইন পরিমাপক যন্ত্র উদ্ধারসহ শ্যামলকে গ্রেফতার করা হয়।
 

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।