মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:৪৪:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

নির্বাচনী সভায় খিচুড়ির আয়োজনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে জরিমানা ২০ হাজার টাকা

নির্বাচনী সভায় খিচুড়ির আয়োজনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে জরিমানা ২০ হাজার টাকা

আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সভায় খিচুড়ির আয়োজন করায় ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীকের) আরিফুর রহমান দোলনের কর্মী আহাদুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের ছোলনা মহল্লায় এ জরিমানা করা হয়।

আহাদুল করিম বোয়ালমারী পৌরসভার ছোলনা মহল্লার বাসিন্দা। তিনি পৌর যুবলীগের সভাপতি।


প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বোয়ালমারী পৌর সদরের ছোলনা মহল্লায় অবস্থিত দিলীপ রায় হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ভোটারদের জন্য খিচুড়ি খাওয়ানোর আয়োজন করা হয়। খবর পেয়ে আসনটির নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আহাদুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় খিচুড়ি ও মাংস জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী সভায় খাবারের ব্যবস্থা করা নিষিদ্ধ। আচরণবিধি লঙ্ঘন করে খাবারের ব্যবস্থা করায় স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের সমর্থক আহাদুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জব্দ করা খিচুড়ি এতিমখানায় বিতরণ করা হয়েছে।