মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:০২:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সাতক্ষীরায় জেলা রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

সাতক্ষীরায় জেলা রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:-



সাতক্ষীরায় জেলা রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।তাতে আগামী তিন বছরের জন্য জেলা কমিশনার অধ্যক্ষ মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক মো.আবু তালের নির্বাচিত হন।

 

শনিবার(৮ ফেব্রুয়ারি)দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জেলা রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিলের সভা। 
 

বাংলাদেশ স্কাউটের সহকারী পরিচালক দয়াময় হালদারের সঞ্চালনায় ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভায় বক্তব্য দেন, খুলনা বিভাগীয় রোভার প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেনার মো. শরিফউদ্দীন,লিডার ট্রেনার প্রফেসর মো. মনিরুজ্জামান,সিমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ ও জেলা রোভারের সিনিয়র সহ-সভাপতি মো.আজিজুর রহমান,জেলা মুক্তা রোভারের পল্টু বাসার,জেলা রোভারের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, 
 

সভার শুরুতে জেলা রোভারের গত ত্রৈ-বার্ষিক কার্যবিবরণী ও আয়ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।
 

সভায় সর্বসম্মতিক্রমে কমিশনার হিসাবে সাতক্ষীরা ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো.রেজাউল করিম,সহ সভাপতি পদে দিবা নৈশ্য কলেজের অধ্যক্ষ এ কে এম শফিকুজ্জামান,কোষাধ্যক্ষ পদে ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক কাজী আব্দুস সবুর,সাধারণ সম্পাদক পদে খান বাহাদুর আহসান উল্লাহ কলেজের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক মো.আবু তালেব, যুগ্ম সম্পাদক মৌসুমি মৌমিতা বর্ণা,জেলা রোভারের মুক্ত দলের সভাপতি পল্টু বাসার, কপোতাক্ষ মুক্ত রোভার স্কাউটের আখুঞ্জী সেলিম রেজা।